ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক-কর্মচারীদের বিদায় ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৪-১১-২০২৬ দুপুর ৩:৪২

ফরিদপুরের মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা, নবগঠিত পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণ এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর বুধবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক দীপংকর পাল ও ইয়াসিন শেখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি, ক্রীড়া ও শিক্ষানুরাগী পান্না গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর লোকমান হোসেন খান।

এ সময় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আওয়াল আকন, মধুখালী থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি ও মধুখালী পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ও মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক-কর্মচারীদের ফুলের মালা পরিয়ে সম্মাননা স্মারক প্রদান করে বিদায় সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে নবগঠিত পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এ ছাড়া এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত বিদ্যালয়ের ২৬ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এমএসএম / এমএসএম

বাঘায় এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মাদক উদ্ধার

চৌগাছায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ মাদক কারবারি আটক

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে এসআইয়ের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা

ক্ষেতলালে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৩৪ শিক্ষার্থী পেল সনদপত্র

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক-কর্মচারীদের বিদায় ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র

টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান

জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা

তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা