ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১১-১-২০২৬ বিকাল ৫:৪১

জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যহত হওয়ার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সহ ১২ জন সদস্য পদত্যাগ করেছেন। বাগেরহাট প্রেসক্লাবে রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ পদত্যাগের ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য  ও সংবাদ কর্মীদের নানা প্রশ্নের উত্তরে পদত্যাগকারী বাগেরহাট সদর উপজেলা শাখার সমন্বয়ক অবসরপ্রাপ্ত শেখ আলী হুসাইন বলেন, ২০২৫ এর জুন তারিখ হইতে ১১ জানুয়ারী ২০২৬ জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু ২৪ এর গণঅভ্যুত্থানের যে অঙ্গিকার নিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জন্ম ও পথচলা তার সাথে বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে যে অসমাঞ্জস্যতা পরিলক্ষিত হচ্ছে এবং যে অঙ্গীকার নিয়ে নতুন বন্দোবস্ত এর স্বপ্ন দেখেছিলাম তার ব্যত্যয় হওয়ায় আমার পক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সাথে আর পথচলা সম্ভব নয়। আমার ব্যক্তি দর্শন এবং (এনসিপি) এর রাজনৈতিক দর্শন সাংঘর্ষিক হওয়ায় আমিসহ ১২ জন আজ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বাগেরহাট সদর উপজেলার  শাখা থেকে পদত্যাগ করছি। আমরা কোন চাদাবাজি, টেন্ডারবাজী, হাট ঘাট দখল প্রক্রিয়ার সাথে জড়িত হই নাই। তিনি আরো বলেন, তবে দেশ ও জাতির কল্যাণে যে কোন প্রয়োজনে একজন সেনা সদস্য হিসেবে সর্বদা নিয়োজিত ছিলাম, অবসর জীবনে আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকব কিন্তু সেটি (এনসিপি) এর কোন সদস্য হিসেবে নয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র  সদর উপজেলার ২১ সদস্য কমিটির মধ্যে  আমার সঙ্গে এই কমিটিগুলোর অনেকেই একাত্মতা প্রকাশ করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এরা হলেন  যুগ্ম সমন্বয় কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুমন, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো: হাসান শেখ, মোঃ শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মোঃ জনি, মুনিয়া আক্তার জেনি, মোঃ রাতুল আহসান।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত