নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম
নেত্রকোণার মোহনগঞ্জে মাদক সেবনের প্রতিবাদ করায় মো. মাসুদ রানা (২৫) নামে এক যুবককে বেধড়ক পিটিয়ে ও ছুরিকাঘাতে জখম করেছে মাদকসেবীরা।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শনিবার রাত ১০ টার দিকে উপজেলার ঝিমটি বাজারে এ ঘটনা ঘটে।
আহত মাসুৃদ রানা উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের দলবল গ্রামের মোঃ কালাচান মিয়ার ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগী মাসুদ রানা বাদী হয়ে আজ রোববার সকালে মোহনগঞ্জ থানায় অভিযোগ করেছেন।
এতে উপজেলার দলবল গ্রামের মোঃ শরীফ মিয়া (৩০) তার ভাই মোঃ আব্দুল (৪০),চাচাতো ভাই আশরাফুলসহ (৩৫) শরীফের দোকানের কর্মচারী মোঃ আতির মিয়াসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, উপজেলার ঝিমটি বাজারে শরীফের রেস্টুরেন্টে ব্যবসা রয়েছে। রাতে বাজারে লোকজন নিয়ে নেশাদ্রব্য সেবন করেন শরীফ৷ স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল মিয়া তাকে বাজারে নেশা করার বিষয়ে সতর্ক করেন। এসময় মাসুদ রানা তার সঙ্গে ছিলেন। এতে ক্ষিপ্ত হন শরীফ। পরে রাত ১০টার দিকে মাসুদ রানাকে বাজারে একা পেয়ে শরীফ,আব্দুল ও আশরাফুলসহ বেশ কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়। এসময় লোহার রড ও লাঠি দিয়ে পেটানোর পর মাসুদ রানার বাম কানের পাশে ছুরিকাঘাত করে হামলাকারীরা। চিৎকার শুনে আশপাশের লোকজন মাসুদ রানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ভুক্তভোগী মাসুদ রানা বলেন, চারদিক থেকে ঘিরে আমাকে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে ব্যাপক মারধর করা হয়েছে। একপর্যায়ে ছুরি দিয়ে কানের নিচে আঘাত করেছে। থানায় অভিযোগ দিয়েছি। আশা করছি যথাযথ বিচার পাব।
এ বিষয়ে উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ঝিমটি বাজার কমিটির সভাপতি দুলাল মিয়া বলেন, প্রতিনিয়নত বাজারে লোকজন নিয়ে নেশাদ্রব্য সেবন করে আসছে শরীফ। গতকাল সন্ধ্যায় তাকে সতর্ক করেছি। এসময় মাসুদ রানা আমার সঙ্গে ছিলো। পরে রাতে একা পেয়ে মাসুদ রানার ওপর হামলা চালায়। এ ঘটনায় যথাযথ বিচার দাবি করছি। প্রশাসনের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানাই।
যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। তাদের মোবাইল নাম্বারে কল করেও পাওয়া যায়নি।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার