মাধবপুরে ব্যানার-পোস্টার সরানোর আহ্বান সৈয়দ মোঃ শাহজাহানের
হবিগঞ্জের মাধবপুর পৌরসভা ও উপজেলার বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে ব্যানার-পোস্টার অপসারণের আহ্বান জানিয়েছেন মাধবপু- চুনারুঘাট আসনের বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল এর ছোট ভাই সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান।
শুক্রবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন স্থানে স্থাপিত বিএনপির ব্যানার ও পোস্টার এখন আর প্রয়োজন নেই। তাই দলীয় শৃঙ্খলা রক্ষা ও এলাকার সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে নেতাকর্মীদের নিজ উদ্যোগে এগুলো দ্রুত সরিয়ে ফেলার অনুরোধ জানাচ্ছি।
তিনি আরও বলেন, অযথা ব্যানার-পোস্টার টাঙানো থাকলে পরিবেশ নষ্ট হয় এবং জনগণের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে। তাই সকলকে সচেতনভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে উপজেলা ও পৌর বিএনপির নেতারা জানান, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের নির্দেশনার প্রতি সম্মান দেখিয়ে ব্যানার-পোস্টার অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন