সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
ময়মনসিংহের ত্রিশালে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে। দিগন্তজোড়া মাঠে সরিষা ফুলের হলুদের সমারোহ শেষে ফলনের ভারে সরিষা গাছ এখন নুয়ে পড়েছে। ভালো ফলন ও দামের আশায় কৃষক লাভের স্বপ্ন বুনছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, চলতি মৌসুমে উপজেলার ১৬ শো হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছিল।
সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটে ওঠেছে হাসির ঝিলিক। উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। একাধিক কৃষকের সাথে কথা বলে জানা গেছে, সরিষা চাষ খুবই লাভজনক একটা আবাদ। অতি অল্প সময়ে, অল্প পুঁজিতে কৃষকরা লাভবান হন। তাই অধিকাংশ কৃষক এখন সরিষা চাষের দিকে ঝুঁকছেন। দুটি ফসলের মাঝে কৃষকরা সরিষা চাষের ফলনকে বোনাস হিসেবে দেখছেন। একসময় কৃষকরা আমন ধান কাটার পর জমি পতিত ফেলে রাখত। সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র এখন পাল্টে গেছে। আমন ধান কাটার পর জমিতে সরিষা লাগাতে হয়, যা মাত্র ৬০ থেকে ৭০ দিনের মধ্যে ফসল কৃষক ঘরে তুলতে পারেন। এক বিঘা (৩৩শতাংশ) জমিতে সরিষা আবাদ করতে খরচ হয় আড়াই থেকে তিন হাজার টাকা। যদি সঠিকভাবে পরিচর্চা করা যায় তাহলে প্রতি বিঘায় ফলন হয় ৫ থেকে ৬ মণ সরিষা।
উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের টানপাড়া গ্রামের কৃষক জিল্লুর রহমান জানান, আমন ধান কাটার পর এক বিঘা জমিতে সরিষা চাষ করেছি। ফলনও বেশ ভালো হয়েছে। এই সরিষা বিক্রি করে বোরো আবাদের তেল ও সার কেনার টাকা জোগাড় হয়ে যাবে।
ত্রিশাল সদর ইউনিয়নের বাগান গ্রামের কৃষক সাইফুল মিয়া বলেন দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছি। আশা করছি ১ হাজার ৮ শত টাকা থেকে ২ হজার টাকায় প্রতিমণ সরিষা বিক্রি করতে পারব।
উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান বলেন, সরিষা মূলত একটি তেল জাতীয় ফসল। উপজেলায় এবার সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে। স্বল্প সময়ের মধ্যে কৃষককে অধিক ফলন পেতে নানা ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এছাড়াও কৃষি প্রণোদনায় সার ও বীজ সঠিক সময়ে কৃষকদের কাছে পৌছে দেয়া হয়েছে। ফলে কৃষকের কোনো সমস্যার সৃষ্টি হয়নি। আশা করছি, প্রাকৃতিক কোন বিপর্যয় না ঘটলে কৃষক এবার সরিষার ভালো ফলন পাবে।
এমএসএম / এমএসএম
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত