মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় প্রেমিকের হাত ধরে পালিয়ে আসা সিলেটের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধভাবে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মনপুরা উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তালতলা স্লুইসগেট এলাকায়।
ভুক্তভোগী তরুণীর নাম ফিংকি আক্তার সাদিয়া। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শ্রীনারায়ণপুর এলাকার শফিকুল নুরের মেয়ে। অভিযুক্তরা হলেন স্থানীয় আল-আমীন, লোকমান ফরাজি, ইদ্রিস মাঝি, মাকসুদ (মোতালেব ফরেস্টারের ছেলে) ও শাহিন (জামাল কারীর ছেলে)।
জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) ভোর ছয়টার দিকে ঢাকা থেকে মনপুরার রামনেওয়াজ ঘাটে পৌঁছান সাদিয়া। এরপর তার প্রেমিক সজিব তাকে নিজ দাদির বাড়িতে নিয়ে যান। সজিব ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা রাসেলের ছেলে।
পরদিন বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সজিব সাদিয়াকে তালতলা স্লুইসগেট এলাকায় তার চাচার বাড়িতে নিয়ে যান। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্তরা বিয়ের কথা বলে সজিবের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। অভিযোগ রয়েছে, তারা দুই লাখ টাকার বিনিময়ে বিয়ে দেওয়ার প্রস্তাব দেয় এবং রাজি না হলে পুলিশে দেওয়ার হুমকি দেয়। এক পর্যায়ে সজিবের দাদি ইদ্রিস মাঝিকে চার হাজার টাকা দেন বিয়ের ব্যবস্থা করার আশায়।
ভুক্তভোগীর প্রেমিক সজিব জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে ইদ্রিস মাঝি বিয়ের কথা বলে তাদের বাসা থেকে বের করেন। পথে আলো দেখে ইদ্রিস মাঝি নৌবাহিনী আসছে বলে ভয় দেখান এবং নতুন বেড়িবাঁধের ওপারে নদীর ধারে নিয়ে যান। সেখানে আল-আমীন, ইদ্রিস মাঝি, লোকমান ও শাহিন তাকে ধরে মারধর করে। এক পর্যায়ে তিনি কোনোভাবে পালিয়ে গিয়ে স্থানীয়দের কাছে সাহায্য চান। ওই সময় অভিযুক্তরা সাদিয়াকে নিয়ে যায় এবং তাকে গণধর্ষণ করে। স্থানীয়রা জানান, রাতে এক যুবক “আমার বউকে বাঁচান” বলে চিৎকার করতে থাকলে তারা খোঁজ শুরু করেন। পরে দেওয়া একটি মোবাইল নম্বরে কল করে দেখা যায় নম্বরটি আল-আমীনের। কিছুক্ষণ পর শাহিন নামের এক ব্যক্তি সাদিয়াকে একটি বাড়িতে নিয়ে আসে। সেখানে সাদিয়া জানান, আল-আমীন ও লোকমান তাকে ধর্ষণ করেছে এবং ইদ্রিস মাঝি সেখানে উপস্থিত ছিল।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ ভূঁইয়া বলেন, “গণধর্ষণের ঘটনায় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। ভুক্তভোগীদের উদ্ধার করে থানায় আনা হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
ঘটনাটি এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ