ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার পর । উল্টো হুমকি, গালিগালাজ ও মারধরের শিকার হওয়ার অভিযোগ উঠেছে মোঃ মনিরুজ্জামান মনির (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে নয়, বরং তিনিই ভুক্তভোগী বলে অভিযোগ করেছেন।
ভুক্তভোগী মোঃ মনিরুজ্জামান মনির জানান, তিনি মোঃ আব্দুল মান্নানের ছেলে এবং তার বাড়ি বড় খাটামারী, ৬নংওয়ার্ড ,জয়মনিরহাট ইউনিয়ন, থানা, ভূরুঙ্গামারী, জেলা, কুড়িগ্রাম।
ব্যুরো ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট ট্রেনিং (বিএমইটি) থেকে বৈধভাবে প্রশিক্ষণ গ্রহণ করানোর পর এবং পরবর্তীতে দেওয়ানের খামার, ওয়ার্ড নং ৫, জয়মনিরহাট ইউনিয়নের ,মোঃ রমজান আলী (২৭), পিতা: মোঃআব্দুল মজিদ মোঃ শহিদুল ইসলাম (৩৫), পিতা: মৃত আব্দুল সোবহান। এই দুই ব্যক্তি বিদেশে যাওয়ার আগ্রহ প্রকাশ করলে। মনির তাদেরকে গত ২৪/০৭/২০২৫ ইং তারিখে মেসার্স মান্নান ওভারসিজ (রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নং ১৩৫০)-এর মাধ্যমে বৈধভাবে কাতারে পাঠানোর ব্যবস্থা করেন। বিদেশে গিয়ে তারা সংশ্লিষ্ট কোম্পানির সকল নিয়ম-কানুন মেনে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন, চাকরিতে যোগদান করেন এবং কোম্পানির মাধ্যমেই আকামা (রেসিডেন্স পারমিট) সংগ্রহ করেন। তারা সঠিকভাবে কাজ করে নিয়মিত বেতন উত্তোলন করে দেশে পরিবারের কাছে টাকা পাঠাচ্ছিলেন। এভাবে প্রায় ছয় মাস অতিবাহিত হয়েছে।
তবে এক পর্যায়ে মোঃ শহিদুল ইসলাম ও মোঃ রমজান আলী বিদেশ থেকে মনিরকে ফোন দিয়ে তাকে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং ভয়ভীতি ও মারধরের হুমকি দেয়। তাদের অভিযোগ ছিল—তাদের লেবার কাজ দেওয়ার কথা থাকলেও টয়লেট পরিষ্কারের কাজ করানো হচ্ছে।
এ বিষয়ে মনির সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে কোম্পানি কর্তৃপক্ষ জানায়, তাদেরকে চুক্তি অনুযায়ী সঠিক কাজই দেওয়া হয়েছে।
এরপর গত ০৩/০১/২০২৬ ইং তারিখে রাত আনুমানিক ৮ ৩০ দিকে মোঃ রমজান আলীর ,পিতা মোঃ আব্দুল মজিদ ও শহিদুল ইসলামের ভাই সাইফুর রহমান সহ আরও কয়েকজন ব্যক্তিসহ ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার পেট্রোল পাম্পের কাছে মনিরকে আটক করে তাদের ছেলেদের দেশে ফিরিয়ে আনার জন্য চাপ সৃষ্টি করে।
একপর্যায়ে তারা মনিরকে মারধর করে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়, এমনকি প্রাণে মেরে ফেলার হুমকিও প্রদান করে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী মনিরুজ্জামান মনির বলেন, আমি তাদের বিদেশ পাঠিয়ে দুইটি পরিবারকে সচ্ছলভাবে চলার সুযোগ করে দিয়েছি। তারা ছয় মাস ধরে বিদেশে কাজ করে নিয়মিত টাকা পাঠাচ্ছে। আমি উপকার করতে গিয়ে আজ নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে এলাকাবাসীর অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Aminur / Aminur
নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ
ধামরাইয়ে রিকশার গ্যারেজে ডাকাতি: দেড় মাস পর রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৪
উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা: নামে প্রথম শ্রেণি, সেবায় বঞ্চনার ১২৩ বছর!
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ২
জিয়ানগরে খালের ছাড়া সূপেয় পানি চরম সংকট
সিংড়ায় স্বাধীনতার পর প্রথমবার উন্নয়নের ছোঁয়া: ২৪ কোটি টাকায় ১৬ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, কমবে দুর্ভোগ
মতলবে মা ইলিশ রক্ষায় তিন দফা অভিযানে ৭ জেলে আটক
মনপুরায় পুলিশের অভিযানে যুবলীগের সভাপতি গ্রেফতার
রায়গঞ্জে সরকারি প্রকল্পের ৬৫ খুঁটি-তার গেল কর্মকর্তার বাড়ির পথে, জব্দ করল ইউপি চেয়ারম্যান
গাজীপুরে কার্টনের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে পাঁচটি ইউনিট
মাদক ব্যবসায়ী ও অপরাধীদের লাগাম টেনে ধরেছেন ভেড়ামারা থানার ওসি শামীম শেখ