ভূরুঙ্গামারী উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনওর ঈদ সহায়তা বিতরণ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেন। তার নিজস্ব অর্থায়নে আয়োজিত এই উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সহায়তা বিতরণ করা হয়।
ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন ইউএনও শাহাদাৎ হোসেন। সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন উপকরণ প্রদান করা হয়, যা পেয়ে উপকৃত পরিবারগুলোর মাঝে আনন্দের ছাপ ফুটে ওঠে। ঈদ সহায়তা বিতরণকালে ইউএনও বলেন, সমাজের সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ যেন শুধু কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না থেকে সবার ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্য থেকেই তার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার ইচ্ছা রয়েছে। এ সময় উপকারভোগীরা ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, ঈদের আগে এই সহায়তা পেয়ে তাদের পরিবারের জন্য কিছুটা স্বস্তি এসেছে এবং তারা আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারবেন। স্থানীয়দের মতে, একজন প্রশাসনিক কর্মকর্তার এমন ব্যক্তিগত উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং সমাজের অন্যদের জন্য অনুকরণীয় ।
Aminur / Aminur
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ