ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জ এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ব্যাকডোরে ভর্তি বাণিজ্য


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৪-১০-২০২৬ দুপুর ৩:৫৯

গোপালগঞ্জের এস.এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ডিজিটাল লটারির বাইরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে শিক্ষার্থী ভর্তির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও তাঁর এক আত্মীয় শিক্ষকের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন এক অভিভাবক। অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে জেলা প্রশাসক জানিয়েছেন, তদন্ত কমিটি গঠন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি জেলা প্রশাসক ও ভর্তি কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন রেশমা আক্তার নামের এক অভিভাবক। অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষক মো. মোস্তাইন বিল্লাহ এবং তাঁর আপন বেয়াই হিসেবে পরিচিত সহকারী শিক্ষক মো. মুজাহিদুল ইসলাম যোগসাজশে শিক্ষার্থীপ্রতি এক লাখ টাকা করে ঘুষ নিয়েছেন।
অভিযোগপত্রে রেশমা আক্তার জানান, তাঁর ছেলেকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির প্রতিশ্রুতি দিয়ে মুজাহিদুল ইসলাম প্রথমে এক লাখ টাকা নেন। ভর্তি সম্পন্ন হলে প্রধান শিক্ষককে (মুজাহিদুলের মেয়ের শ্বশুর) দেওয়ার কথা বলে আরও এক লাখ টাকা দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, শিক্ষার্থীকে দুই দিন ক্লাসে বসতে দেওয়ার পর জেলা প্রশাসকের নিষেধাজ্ঞার অজুহাতে ক্লাস করতে বারণ করা হয়। পরে টাকা ফেরত চাইলে ‘ডিসি অফিস ম্যানেজ করার’ অজুহাতে তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের সঙ্গে সংযুক্ত তথ্যে দেখা যায়, ডিজিটাল লটারি, অফিশিয়াল মেধা তালিকা ও অপেক্ষমাণ তালিকার বাইরে বিভিন্ন তারিখে ষষ্ঠ শ্রেণির দিবা ও প্রভাতী শাখায় শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে দিবা শাখায় আব্দুর রহমান (রোল ৩৩৭) ও প্রভাতী শাখায় ইস্তিয়াক হোসাইনকে (রোল ৩৩৫), ২০২৬ সালের জানুয়ারিতে প্রভাতী শাখায় মাহিন হাওলাদারকে (রোল ২৫৫) এবং একই বছরের এপ্রিলে সৌহার্দ্য ভাদুড়িকে (রোল ২৫৭) নিয়মবহির্ভূতভাবে ভর্তি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা অনুযায়ী, লটারি ও মাউশি নির্ধারিত অফিশিয়াল অপেক্ষমাণ তালিকার বাইরে কোনো শিক্ষার্থীকে ভর্তি করার সুযোগ নেই। অভিযোগপত্র অনুযায়ী, জানুয়ারি ও এপ্রিলেও টাকার বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছে, যা নীতিমালার সরাসরি লঙ্ঘন।
অভিযোগকারী অভিভাবকসহ নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন দাবি করেন, শুধু এই চারজন নয়, অন্যান্য শ্রেণিতেও অনেক শিক্ষার্থীকে একই কায়দায় ভর্তি করা হয়েছে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট লটারিবঞ্চিত ধনী ও প্রভাবশালী অভিভাবকদের কাছ থেকে টাকা নিয়ে পেছনের দরজা দিয়ে শিক্ষার্থী ভর্তি করে আসছে। জড়িত শিক্ষকদের চিহ্নিত করে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
নিয়মবহির্ভূতভাবে শিক্ষার্থী ভর্তির কথা স্বীকার করে প্রধান শিক্ষক মো. মোস্তাইন বিল্লাহ বলেন, তৎকালীন সময়ে এক সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর এক নেতার সুপারিশে ওই শিক্ষার্থীদের ভর্তি করা হয়েছে। তবে ভর্তির বিনিময়ে কারও কাছ থেকে টাকা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। ভর্তি কমিটির সভাপতি জেলা প্রশাসককে কেন বিষয়টি জানানো হয়নি, এ প্রশ্নের কোনো উত্তর তিনি দিতে পারেননি।
এ বিষয়ে জেলা প্রশাসক ও ভর্তি কমিটির সভাপতি মো. আরিফ উজ জামান বলেন, “একজন অভিভাবকের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

Aminur / Aminur

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ

মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা

দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

নওগাঁয় ৪টি পৃথক গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সাংসদ জাহিদুল ইসলাম ধলু

তাড়াশ প্রেসক্লাবের দি বার্ষিকী নির্বাচন সাব্বির সভাপতি ছানোয়ার সম্পাদক

পঞ্চগড়ে ধাক্কামারা ইউনিয়নে রাজস্বের অর্থ আত্মসাতের অভিযোগ আ,লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে

গোপালগঞ্জ এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ব্যাকডোরে ভর্তি বাণিজ্য

আখেরি মোনাজাতে শেষ হলো মেঘনা পাড়ের চাঁদপুর জেলা ইজতেমা

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে রাতভর অভিযান, জব্দ অবৈধ জাল