ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরে ডপস এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ১৭-৩-২০২৬ বিকাল ৫:২৯

শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান
পটেনশিয়াল সাসটেইনেবিলিটির (ডপস) উদ্যোগে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও
বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ২ শত জন ডপস সদস্যকে নিয়ে
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার শহরের গৌরীপুর এলাকার ডপস ক্যাডেট মেসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন
শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া।

অনুষ্ঠানে ডপস এর সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাবেয়া সুলতানা,
শেরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মহসিন আলী আকন্দ, প্রধান শিক্ষক
নজরুল ইসলাম, অ্যাডভোকেট রুহুল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ডপস পরিবারের শিক্ষার্থীদের মধ্যে ২ জন
মেডিকেল কলেজে, ৬ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ১১ জন বিভিন্ন পাবলিক
বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মাঝে সম্মাননা হিসেবে
ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন
এবং ডপস এর শিক্ষা ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন,
সমাজের অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ডপস যে কাজ
করছে, তা সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানে দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ডপস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া স্বাগত বক্তব্য
প্রদানসহ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত