ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

আত্রাইয়ে স্থানীয় এমপি রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ১৭-৩-২০২৬ রাত ১০:৩৫

নওগাঁর আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে কলেজ চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ  সদস্যের আগমনে কলেজ প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। ​মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সালাহ উদ্দিন-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এমপি শেখ মো. রেজাউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
​প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ রেজাউল ইসলাম বলেন, ​শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য। মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই কলেজের অবকাঠামোগত সমস্যা সমাধান এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমি সচেষ্ট থাকব। আত্রাই-রাণীনগরকে একটি আদর্শ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, ফারুক বখস, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর ও আবু বক্কর, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. মাহবুবুল হক দুলু, উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ খোরশেদ আলম প্রমুখ। 

Aminur / Aminur

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ