হোমনায় সরকারি হাসপাতালে ক্যানোলা বসাতে না পারায় প্রাইভেটে অতিরিক্ত বিল আদায়
কুমিল্লার হোমনা উপজেলা সদরে অবস্থিত বেসরকারী হাসপাতাল গুলিতে রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে রোগী ও তাদের স্বজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ ছাড়া হাসপাতালে সাধারণ চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবার জন্য নির্ধারিত মূল্যের তুলনায় কয়েকগুণ বেশি অর্থ আদায় করার অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে রোগী ভর্তি হওয়ার পর বিভিন্ন খাত দেখিয়ে বিল বাড়িয়ে দেওয়া হয়। যা পরিশোধ করতে গিয়ে বিপাকে পড়ছেন স্বল্প আয়ের মানুষজন।
পাথালিয়াকান্দি গ্রামের ভোক্তভোগী মো. তপন মিয়া জানান, মঙ্গলবার আমার মেয়েকে হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি হলেও তারা আমার মেয়ের হাতে একাধিকবার ক্যানোলা লাগানোর ব্যর্থ হন, ফলে জরুরী বিভাগের ডাক্তার প্রণয় কুমার দেবনাথ রোগীকে ক্যানোলা লাগানোর জন্য হোমনা সদরের নিরাপদ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে শুধুমাত্র ক্যানোলা লাগানোর বিল বাবদ আমার নিকট থেকে ৫০০ টাকা নিয়েছেন।
এ বিষয়ে সরকারী হাসপাতালের ডাক্তার প্রণয় কুমার দেবনাথ জানান, রোগীর শরীরে ক্যানলা লাগানো যাচ্ছিল না, নিরাপদ হাসপাতালে মেশিন আছে সহজেই ক্যানোলা লাগানো যায়। তাই সেখানে পাঠিয়েছি। তবে ক্যানোলা জন্য ৫০০ টাকা বিল অতিরিক্ত হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, বেসরকারি হাসপাতালগুলোর ওপর যথাযথ নজরদারি না থাকায় দিন দিন ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে নিরাপদ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান বলেন, তাদের তালিকার বাইরে অতিরিক্ত বিল নিতে পারবে না। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর