নন্দীগ্রামে গরীব অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা' শাড়ি থ্রি পিচ বিতরণ
আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল থেকে গরীব অসহায় পরিবারের মাঝে ৫ লক্ষ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান সহ শাড়ি, থ্রি পিস ও হাজী রুমাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ই মার্চ) বিকেল ৩টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত নগত আর্থিক সহায়তা ও পণ্য বিতরনের শুভ উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
কার্যক্রমে, উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় গরীব অসহায় ৫০০ পরিবারের মাঝে ১০০০ টাকা নগত আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং ৩৭৫ জনের মাঝে ৩০০টি শাড়ি, ৫০টি থ্রি পিচ, ২৫টি হাজি রুমাল বিতরন করা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো, ফজলুল করিম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে, এম শফিউল আলম সুমন, ৫নং ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাসেম আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, স্বেচ্ছাসেবক দল নেতা কুরবান আলী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক নুরনবী, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল বারিক, নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক শাহীন আলম সাজু, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক রাসেল মাহমুদ, সালমির রহমান প্রমূখ।
Aminur / Aminur
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি