ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিমুলবাকঁ গ্রামের যুবসমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৩-২০২৬ বিকাল ৬:৩২

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাকঁ ইউনিয়নের শিমুলবাকঁ গ্রামের যুবসমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৬ মার্চ) বিকেলে গ্রামের দক্ষিণের মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।শিমুলবাকঁ গ্রামের বিশিষ্ট মুরব্বি মারফত আলীর সভাপতিত্বে এবং শাহীনুর রহমান তালুকদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সামাজিক, ধর্মীয় ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাস। এ মাসে সমাজের গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব। তারা আরও বলেন, যুবসমাজ যদি ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসে, তাহলে সমাজ আরও সুন্দর ও উন্নত হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন, তরুণ সমাজসেবক আনজু মিয়া, শিমুলবাকঁ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মাহবুব তালুকদার, তোফায়েল আহমদ, শাহ আলম, শের আলী, গৌউছ উদ্দিন, আজিজুল হক, কামরুজ্জামান, আমিরুল হক ও সুজান মিয়া প্রমুখ।

এ সময় দোয়া ও ইফতার মাহফিলে যুবসমাজের স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন ক্বারী আমির হোসেন, তানভীর আহমদ, খালেদ, রাহি, জিল্লুর, বায়জিত, আফরোজ, কপিল উদ্দিনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং এলাকার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত