সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
সড়কে দুর্ঘটনা প্রতিরোধে চালক, পথচারী ও যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর শাহী ঈদগাহস্থ স্কলার্সহোমে আয়োজিত শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
পুলিশ কমিশনার বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সমন্বিত সামাজিক সচেতনতা। চালক ও পথচারী উভয়েই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। তিনি উল্লেখ করেন, দেশে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে প্রায় ১৫ শতাংশই শিক্ষার্থী। তাই সড়কে চলাচলের ক্ষেত্রে শিক্ষার্থীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে তিনি সিলেট নগরীর যানজট নিরসনে নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং ও যাত্রী ওঠানামার ওপর জোর দেন এবং মহাসড়কে নিষিদ্ধ যানবাহন এড়িয়ে চলা ও মোটরসাইকেলে চালক-আরোহী উভয়ের হেলমেট ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি সড়ক নিরাপত্তায় নিসচার দীর্ঘ ৩৩ বছরের ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন তিনি।
নিসচা সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং স্কলার্সহোমের সিনিয়র শিক্ষক মো. মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন নিসচা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিআরটিএ সিলেটের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ডালিম উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সাইফুল ইসলাম, স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনির আহমদ কাদেরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি এম এ বাতেন, সহকারী পুলিশ কমিশনার মুহিবুর রহমান, পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম, নিসচা জেলা শাখার সহ-সভাপতি আব্দুল হাছিব এবং সহ-সাধারণ সম্পাদক মো. সাহেদুর রহমান সাহেদ।
এ সময় নিসচা সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক সোহেল চৌধুরী, প্রচার সম্পাদক শাহীন আহমদ, প্রকাশনা সম্পাদক আজমল আলী এবং কার্যকরী সদস্য মো. শরিফ আহমদ, আহমেদ ফুহাদ বিন রাশিদ, এমদাদুল হক লিপন, মো. আফজাল হোসেন খান, মো. হাফিজুর রহমান, শরিফ গাজী ও দিদারুল ইকবালসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত