সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
যশোরের কেশবপুর উপজেলা সদরে অবস্থিত 'মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়' এর বিভিন্ন শ্রেণীতে অধ্যায়নরত মেধাবী বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের 'মাঝে সাপ্তাহিক দেশজনতার কথা' পরিবারের উদ্যোগে শিক্ষা উপকরন বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক দেশজনতার কথার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রুহুল আমীন খান।
এসময় বিদ্যালয়ের অধ্যায়নরত মেধাবী ও বৃত্তি প্রাপ্তসহ ২২ জন শিক্ষার্থীদের মাঝে বই, খাতা ও কলম উপহার হিসেবে তুলে দেয়া হয়।
শিক্ষা উপকরন বিতরণের সময় উপস্থিত ছিলেন মধু শিক্ষা নিকেতনে প্রধান শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ, সাবেক প্রধান শিক্ষক, কেশবপুর উপজেলা জাতীয় আহবায়ক এ্যাড. মকবুল হোসেন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ।
শিক্ষা উপকরন পেয়ে শিক্ষার্থীরা খুব খুশি হয়ে অনেকেই বলে এমন উদ্যোগ আমাদের শিক্ষা জীবনে উৎসাহ ও লেখা পড়ার গতি বাড়িয়ে দিবে। এমন অনুষ্ঠান চলমান থাকুক।
শিক্ষা উপকরন বিতরণের সময় শিক্ষার্থীদের উর্দেশ্যে রুহুল আমীন খান বলেন, 'জীবন কে গড়ার ও প্রতিষ্ঠিত করার এখনই সময়। ছাত্র জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করা বা সুশিক্ষিত সুনাগরিক হিসেবে তুলে ধরার উত্তম সময়। বর্তমান সময় শিক্ষার্থীদের খুব সচেতন হয়ে লেখাপড়া করতে হবে। এজন্যে কিছু পরামর্শ মোবাইলে থেকে দুরে থাকা। ভালো ও মেধাবী বন্ধুদের সাথে মেশা এবং মাদককে না বলা।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত