রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকালে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্যোগ প্রশমন, সচেতনতা ও দুর্যোগকালীন ঝুঁকি হ্রাস বিষয়ে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, জিকু কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরিদ আহম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ হেরা আল মাসুম, ফায়ার সার্ভিসের লিডার মাহবুবুল আলম, মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজেরুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাবেকা নাহার এবং প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী গোফরান উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ফায়ার ফাইটার দীপ্ত চক্রবর্তীর নেতৃত্বে সহজ পদ্ধতিতে অগ্নিনির্বাপণের একটি বাস্তব মহড়া অনুষ্ঠিত হয়। এ মহড়ায় গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণসহ জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতার কৌশল প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, জামায়াত নেতা মাওলানা ফরিদ আহম্মদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নিয়ে অগ্নিনির্বাপণের বিভিন্ন কৌশল প্রত্যক্ষ করেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত