উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
"ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ অক্টোবর সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এ টি এম আরিফ এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা উলিপুর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফ্রেন্ডশিপ বাংলাদেশ উলিপুর শাখার প্রজেক্ট ইনচার্জ আব্দুল বাতেন, স্টেশন অফিসার খলিলুর রহমান, ফায়ার সার্ভিসের কর্মী মোঃ রুবেল মিয়া প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার এ টি এম আরিফ বলেন, আমাদের দেশে প্রাকৃতিক ও মানুষের সৃষ্ট দূর্যোগের ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়। এসব ব্যাপারে আমাদের গণসচেতনতা দরকার। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহিদেব যুব কল্যাণ সমিতি, ফ্রেন্ডশীপ বাংলাদেশ উলিপুর শাখার সদস্যবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে দিবসটির কার্যক্রম তুলে ধরে একটি র্যালী ও আগুন নেভানোর মহরা প্রদর্শন করা হয়েছে। এসব কার্যক্রমে সহায়তা করেন, ফায়ার সার্ভিসের কর্মী মোঃ মুসা মিয়া, মশিউর পাঠান, সোহাগ সরকার ও অন্যান্য সদস্যবৃন্দ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied