সন্দ্বীপ টাউন ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রামের সন্দ্বীপে পৌরসভা ০৩ নং ওয়ার্ডের হাসপাতাল গেইট এলাকায় সন্দ্বীপ টাউন ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬ইং) মোমেনা সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন সন্দ্বীপ টাউন ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক এস.এম. মাহবুবুল আলম শিমুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জননেতা মোঃ আলমগীর হোসাইন ঠাকুর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসানুজ্জামান মামুন, সাবেক চেয়ারম্যান, রহমতপুর ইউনিয়ন পরিষদ,পৌরসভা যুবদলের আহবায়ক নাছির উদ্দিন কমিশনার,পৌর বিএনপির সদস্য মোঃ আনোয়ার হোসেন,পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুউদ্দীন কবির শিমুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শহীদুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন টাউন বাজার কমিটির ব্যবসায়ী মাষ্টার আফচার হোসেন।
প্রধান অতিথি আলমগীর হোসেন ঠাকুর তার বক্তব্যে বলেন ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সবসময় পাশে থাকব। চাঁদাবাজি, হয়রানি ও নানাবিধ প্রতিবন্ধকতা দূর করতে প্রশাসনের সাথে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ব্যবসার অনুকূল পরিবেশ বজায় রাখা, নিরাপদ লেনদেন নিশ্চিত করা এবং যে কোনো সংকটে দ্রুত সহায়তা প্রদান আমাদের অঙ্গীকার। ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে আমরা একটি স্থিতিশীল, নিরাপদ ও সমৃদ্ধ অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে চাই।”
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা ১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের, ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা হুমায়ুন কবির, ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশ্রাফ উল্যা বাবলু, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তফসির মামুন,যুগ্ন আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফয়সাল, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ রফিক, যুবদল নেতা আব্দুর রহিম, মোঃ মনির হোসেন টাইগার, মোঃ কেফায়েত সহ আরো অনেকে।
এছাড়াও ইফতার মাহফিলে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
আয়োজকরা জানান, রমজানের তাৎপর্য তুলে ধরা এবং সমাজের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Aminur / Aminur
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি