উল্লাপাড়ায় হলুদ ফুলের রাজ্যে কৃষকের স্বপ্ন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সরিষা ফুলের দোলে দুলছে কৃষকের সপ্ন প্রতি বছরের তুলনায় এবছর অধিক ফলন হবে এই আশা কৃষকের। উপজেলার বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় সরিষা ফুলের গালিচায় হলুদের সমারোহ যেন দিগন্ত জোর ফসলের মাঠে এ যেনো এক মহান সৃষ্টি কর্তার সুন্দর নিদর্শন দেখলে চোখ ফেরানো যায়না। উল্লাপাড়া উপজেলার মাঠকে মাঠ জমিতে সরিষার ফুলে ফুলে ছেয়ে গেছে দেখলেও যেন মনে হয় এযেন এক আল্লাহ তায়ালার অপরুপ সৃষ্টি চোখ জুড়ানো হলুদ ফুলের গালিচায় অপরুপ সৌন্দর্য ।
মাঠগুলো যেন হলুদ চাদরে মোড়ানো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে প্রকৃতির রূপ। শীতের সোনাঝরা রোদে ঝকমক করছে হলুদে-সবুজে মেশানো এক দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেত । যেন প্রকৃতি সেজেছে হলুদবরণ সাজে। বাতাসে বইছে মৌ মৌ গন্ধ। মৌমাছি ও মৌচাষিরা ব্যস্ত মধু আহরণে।
শীতে নয়নাভিরাম বাংলার চিরায়ত এ দৃশ্য দেখতে ও স্মার্টফোনে ছবি তুলতে প্রকৃতিপ্রেমীরা ভিড় করছে উপজেলার বিভিন্ন এলাকায় ।
উল্লাপাড়া উপজেলার অঞ্চলগুলতে কৃষকরা বোরো আমনের লোকসান পুষিয়ে নিতে এবছর ব্যাপকভাবে সরিষার আবাদ করেছেন এবং অধিক ফলনের সপ্ন বুনছেন । উলজেলায় এবছর ২৪৫৭০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষার আবাদ হয়েছে। সরিষা ক্ষেতে চোখ জুড়ানো হলুদ ফুল আকৃষ্ট করছে মৌমাছিদের। পুরো উল্লাপাড়া অঞ্চল যেনো মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে। মৌচাষিরা মধু আহরণে ব্যস্ত হয়ে পড়েছে।
কৃষকেরা বলছেন, প্রতিবছরের তুলনার এবছর আবহাওয়া অনুকুলে রয়েছে তাই আমরা এবছর অধিক ফলন ঘরে তুলতে পারবো এবং এবছর ফলনও ভালো আশা করছি লাভও ভালো হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন, উপজেলায় এবছর প্রায় সব মাঠেই সরিষার আবাদ হয়েছে এ বছর -২৪৫৭০ হেঃ হেক্টর জমিতে সরিষার আবাদ হচ্ছে যার উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে, ৪৩০৫৮ তবে আমরা কৃষি প্রণোদনায় বহু ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফলনশীল সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, এবছর মধু খামারিরা অনেকেই আসছেন, এরইমধ্যে মৌমাছি বক্স বসেছে তাদেরকে কৃষি কর্মকর্তাগণ মধু উৎপাদনে নানা পরামর্শ দিচ্ছেন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন