ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহনগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১২-২০২৫ দুপুর ১১:৩১

নেত্রকোনার মোহনগঞ্জে রাহিমা আক্তার (২৬) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে তার স্বামী মুনসুর মিয়ার (৩২) বিরুদ্ধে। ঘটনার পর থেকেই মুনসুরসহ নিহতের শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছেন।
গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার বিকেলে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে পারিবারিকভাবে রাহিমার সঙ্গে মুনসুর মিয়ার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে আট বছর ও তিন বছর বয়সী দুই ছেলে সন্তান রয়েছে।
নিহতের বাবা আবুল হাশেম বলেন, ‘মুনসুরের জুয়া খেলার অভ্যাস আছে। জুয়ায় হারলে রাহিমাকে মারধর করত সে।
গতকালও জুয়ায় হেরে এসে রাহিমাকে বেধড়ক পিটিয়েছে। একসময় অজ্ঞান হয়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসক জানান, রাহিমা আর বেঁচে নেই।’ তিনি আরো বলেন, ‘রাহিমা মারা যাওয়ার পর মুনসুর ও তার পরিবারের লোকজন লাশ ফেলে পালিয়ে গেছে।
খবর পেয়ে রাতে হাসপাতালে গিয়ে লাশ বাড়িতে নিয়ে আসি। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে আজ সকালে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।’
অভিযোগের বিষয়ে মুনসুর মিয়ার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তবে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, ‘রাহিমার মুখ দিয়ে ফেনা বের হওয়ার চিহ্ন পাওয়া গেছে। তিনি বিষপান করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার