ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে অতিরিক্ত ট্রেন চেয়ে রেলমন্ত্রীর কাছে এমপি ড. আতিক মুজাহিদের আবেদন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৩-২০২৬ বিকাল ৫:২৪
চলতি ঈদ যাত্রায়ঘরমুখোযাত্রীদেরযাতায়াতের সুবিধার্থে ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটে অতিরিক্ত স্পেশাল ট্রেন বরাদ্দের আবেদন করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। এ বিষয়ে সোমবার (১৬ মার্চ) তিনি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরে একটি ডিও লেটার প্রদান করেন যার স্মারক নং: ড.এ.এম/২৬ কুড়িগ্রাম-২/২০২৬/০০০০১৪
 
ডিও লেটারে রেলমন্ত্রীকে অবগত করে ড. আতিক মুজাহিদ উল্লেখ করেন, কুড়িগ্রাম উত্তরবঙ্গের একটি অন্যতম জনবহুল ও রাজধানী থেকে দূরবর্তী জেলা। জীবন ও জীবিকার তাগিদে এই জেলার বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ ঢাকা ও এর আশপাশের অঞ্চলে অবস্থান করেন। প্রতি বছর ঈদের ছুটিতে হাজার হাজার কর্মজীবী মানুষ নাড়ির টানে তাদের পরিবার-পরিজনের কাছে কুড়িগ্রামে ফিরে যান।
 
বর্তমানে ঢাকা-কুড়িগ্রাম রুটে যে কয়টি ট্রেন নিয়মিত চলাচল করে, তা ঈদের এই বিশাল যাত্রীচাপ সামলাতে সম্পূর্ণ অপর্যাপ্ত। এছাড়া সড়কপথে দীর্ঘ যানজট এবং পরিবহন সংকটের কারণে সাধারণ যাত্রীদের, বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।
 
এমতাবস্থায়, আমার নির্বাচনী এলাকাসহ সমগ্র কুড়িগ্রামবাসীর নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘবের স্বার্থে আসন্ন ঈদের আগে ও পরে ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটে অতিরিক্ত বা 'ঈদ স্পেশাল ট্রেন' চালু করা এখন সময়ের দাবি।
 
অতএব, কুড়িগ্রামবাসীর যাতায়াতের এই বৃহত্তর স্বার্থ বিবেচনা করে আসন্ন ঈদ যাত্রায় ঢাকা-কুড়িগ্রাম রুটে অন্তত ২-৩টি অতিরিক্ত স্পেশাল ট্রেন বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
 
আশা করি, কুড়িগ্রামবাসীর এই প্রাণের দাবিটি সদয় বিবেচনার মাধ্যমে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে আপনার আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখবেন।
 
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ রেলপথ মন্ত্রণালয়ে ডিও প্রদানের বিষয় জানান, কুড়িগ্রামের ঘরমুখো মানুষ যাতে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন এবং ঈদ শেষে নিরাপদে কর্মস্থলে যোগদান করতে পারেন সেজন্য আমি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের নিকট অতিরিক্ত স্পেশাল ট্রেন বরাদ্দের আবেদন করেছি এই আবেদন মঞ্জুর হলে শুধু কুড়িগ্রাম নয় রংপুর বিভাগের যাত্রীদের যাত্রাপথে ভোগান্তি কমবে। 
 
এ ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম জেলা এনসিপি'র যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ জানান, কুড়িগ্রাম-২ আসনের এমপি মহোদয় কুড়িগ্রামের মাটি ও মানুষের জন্য সর্বদা নিবেদিত প্রাণ। তিনি রেলপথ মন্ত্রণালয়ে ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটে অতিরিক্ত স্পেশাল ট্রেন বরাদ্দের আবেদন করেছেন। এই রুটে স্পেশাল ট্রেন চালু হলে ঢাকায় কর্মরত কুড়িগ্রামবাসীর ঈদ যাত্রা নিরাপদ ও শান্তিপূর্ণ হবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার