ভূরুঙ্গামারীতে অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা বিতরণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অসহায় ও দুঃস্থ পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ মার্চ ২০২৬) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন উপজেলা প্রশাসনের নিবার্হী কর্মকর্তা ইউএনও শাহাদাৎ হোসেন, এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল এবং সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা জাসাস কমিটির যুগ্ম আহ্বায়ক মহিবুল নঈম সিমন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় বক্তারা বলেন, দেশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন সময়ে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর এই অনুদান কর্মসূচি তারই একটি অংশ, যার মাধ্যমে জরুরি প্রয়োজনে অসহায় পরিবারগুলো আর্থিক সহায়তা পাচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তারা জানান, ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। অনুদান পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহায়তা তাদের কঠিন সময়ে অনেক উপকারে আসবে বলে জানান।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ