শ্রীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার,বীজ ও এয়ারফ্লো মেশিন বিতরণ
মাগুরার শ্রীপুরে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ১ শত ২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন মুগ, তিল, আউশ ধান ও পাট ফসলের বীজ এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণের উদ্বোধন করা হয়েছে। শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, সহকারী প্রকৌশলী অমিতাভ সরকারসহ উপজেলা কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপকারভোগী কৃষক-কৃষাণীবৃন্দ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,২০২৫-২৬ অর্থবছরে উপজেলার ১ হাজার ৩ হাজার ১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। ১২০০ জন কৃষকের মাঝে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার। ৩৫০ জন কৃষকের মাঝে ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি। ১৮০ জন কৃষকের মাঝে ৫ কেজি মুগ ডালের বীজ, ১০ ডিএপি সার, ৫ কেজি এমওপি এবং ৮০ জন কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ