ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয়তাবাদী দল বিএনপি যা বলে তা করে দেখায়- আলাউদ্দিন সরকার


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৩-২০২৬ বিকাল ৬:৩

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 'কথাই নয় কাজে বিশ্বাসী'। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শহীদ জিয়া পরিবারের সুযোগ্য সন্তান বর্তমান প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান জনগনকে যে আশ্বাস দিয়েছেন যেমন- ফ্যামিলী কার্ড, কৃষি কার্ড, খাল খনন, ইমাম মোয়াজ্জিমকে ভাতা প্রদান ইত্যাদি তার বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে। সুতরাং জাতীয়তাবাদী দল বিএনপি যা বলে তা বাস্তবায়ন করে দেখায়।

গত ১৪ই মার্চ বিকেলে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি বিগত দিনের স্মৃতিচারণ করে বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা এভাবে মুক্ত আকাশের নিচে ইফতার মাহফিলের আয়োজন করতে পারিনি। ইনশাআল্লাহ আজ আমরা মুক্ত স্বাধীন। এ সময় তিনি পরম করুনাময় আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। সেই সাথে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিয়ে, দেশের উন্নয়ন কল্পে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি তিনি উদার্ত আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাশেম আলী সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির