কোটালীপাড়ায় ৫ কিমি খাল খননের উদ্বোধন
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫ কিলোমিটার দীর্ঘ ‘ধুরাল খাল’খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে কোটালীপাড়া উপজেলার ধোরাল খালে নিজ হাতে খননের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খনন কাজের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৫ কিলোমিটার দীর্ঘ ধোরাল খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। খালটি খনন সম্পন্ন হলে প্রায় ১ হাজার ৭০০ হেক্টর জমিতে আধুনিক সেচ সুবিধা নিশ্চিত হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বিস্তীর্ণ কৃষিজমি। এতে বদলে যাবে এ অঞ্চলের কৃষি উৎপাদনের চিত্র—এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, ধোরাল খাল খনন প্রকল্প বাস্তবায়নের ফলে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এবং কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের প্রায় ২৫ বর্গকিলোমিটার এলাকার জলাবদ্ধতা দূর হবে। পাশাপাশি প্রায় ২০ বর্গকিলোমিটার ফসলি জমি দীর্ঘদিনের জলাবদ্ধতার কবল থেকে মুক্তি পাবে।
তিনি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষকরা সহজেই সেচ সুবিধা পাবেন, যার ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
বক্তব্যে প্রতিমন্ত্রী কৃষি ও কৃষকবান্ধব বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, দেশের মাটি অত্যন্ত উর্বর এবং সঠিকভাবে পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে কৃষিতে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়। এ কারণেই দেশের বিভিন্ন জেলায় একযোগে নদী, নালা ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কৃষকরা সেচ সুবিধা পেয়ে উৎপাদন বাড়াতে পারেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, গোপালগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম জিলানী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আনিস হায়দার খান, গোপালগঞ্জ জেলা ও কোটালপাড়া উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ধোরাল খাল খনন কাজ শুরু হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জলাবদ্ধতা দূর করে কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হওয়ায় এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তাদের আশা, খাল খনন সম্পন্ন হলে এ অঞ্চলের কৃষিতে নতুন গতি আসবে এবং ফসল উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
Link Copied