আমরা উন্নতি করব কিন্তু প্রকৃতি ধ্বংস করে নয়ঃ সাকি
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন,‘আমরা উন্নতি করব কিন্তু প্রকৃতি ধ্বংস করে নয়। আর এটা বাস্তবায়ন করতে হলে বিনিয়োগ ছাড়া কোনো উপায় নেই।’ আমাদের লক্ষ্য হচ্ছে একটা উৎপাদন ও বিনিয়োগ সম্পন্ন একটা অর্থনীতি গড়ে তোলা’-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন সভায় বক্তব্যে এ কথা বলেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে সোমবার (১৬ মার্চ) জেলার বিজয়নগর উপজেলার বোয়ালিয়া ব্রিজ সংলগ্ন পত্তন এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।বব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম. এ. হান্নান, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাহ মো আব্দুর রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণের পর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর অতিথিদের ফুলদিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএডিসির সেচ বিভাগের উপ-প্রধান প্রকৌশলী-০১ জনাব মো. ওবায়েদ হোসেন।
বক্তারা বলেন, খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমে ফসলের উৎপাদন বাড়বে। এতে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন এবং কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। উদ্বোধন শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে খাল পুনঃখনন কার্যক্রমের সূচনা ঘোষণা করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার
কুড়িগ্রামে গাইড বই না কেনায় ৬ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মাদরাসা সুপার
বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তান, চিকিৎসা ও দুধের খরচ জোগাতে হিমশিম পরিবার
প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য, চাঁপাইনবাবগঞ্জে তোপের মুখে ইমামের পদত্যাগ
বরিশালে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে হত্যার পর লাশ ফেলা হয় পানিতে
বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
Link Copied