পিতার পথেই দেশ গড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, “আধুনিক বাংলাদেশের রূপকার শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে তখনকার বাস্তবতায় সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছিলেন। আমরা দেখতে পেলাম পিতার পথেই পুত্র, আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের অবিসংবাদিত নেতা তারেক রহমান একইভাবে দেশের কল্যাণে নির্দেশনা দিয়েছেন।”
সোমবার দুপুর ১২টায় পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভার শান্তিবাগ স্লুইসগেট সংলগ্ন এলাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় গলাচিপা খাল ও শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর আরও বলেন, “আমরা ফরমালিটির চেয়ে কাজের ওপর গুরুত্ব দিয়ে দ্রুত কাজ শুরু করার চিন্তা করছি। এজন্য উদ্বোধনী অনুষ্ঠানে কোনো নামফলক বা ফুলের শুভেচ্ছা রাখা হয়নি। আমাদের প্রধানমন্ত্রীর কাজের ওপর বিশেষ ডেডিকেশন রয়েছে। তিনি জনগণের ভোট এবং সমর্থনের মর্যাদা রক্ষায় আমাদের কাজের মাধ্যমে সেই সমর্থন ধরে রাখার তাগিদ দেন।”
পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) অপু সরোয়ার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এবং গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, সদস্য সচিব আলতাফ হোসেন খান, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির এবং গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান ও সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি প্রমুখ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত