সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
কুমিল্লা পুলিশ লাইন্স স্কুলের নিখোঁজ চার শিক্ষার্থীকে সিলেটের একটি মাজার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ১২ অক্টোবর থেকে নিখোঁজ ছিল ১০ থেকে ১৫ বছর বয়সী ওই চার শিক্ষার্থী।
বুধবার (১৪ অক্টোবর) পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শিক্ষার্থীদের নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তাদের উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল কাজ করছিল। সর্বশেষ মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট বিভাগের বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। একপর্যায়ে ডিবির একটি দল নিখোঁজ শিক্ষার্থীদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরে সিলেটের মাজার এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তবে কী কারণে শিক্ষার্থীরা বাড়ি ছেড়েছিল, কীভাবে তারা সিলেটে পৌঁছায় এবং উদ্ধারের পর তাদের পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত