ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির


শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো অফিস photo শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ১৪-১০-২০২৬ বিকাল ৫:৫৮

সিলেটে জুয়াড়িদের ধরতে পুলিশের অভিযানের সময় ধাওয়ার মুখে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়া (৫৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে নগরের কানিশাইল এলাকার খেয়াঘাটে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জজ মিয়ার বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কাস্তাল গ্রামে। তাঁর বাবার নাম মুলু মিয়া। তিনি সিলেট নগরের কানিশাইল এলাকায় বসবাস করতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কানিশাইল এলাকার ঈদগাহ-সংলগ্ন স্থানে জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় পুলিশের ধাওয়ায় কয়েকজন দৌড়ে পালিয়ে যান। তাঁদের মধ্যে জজ মিয়াও ছিলেন। একপর্যায়ে তিনি সুরমা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয় লোকজন তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা শাহেদ আহমদ বলেন, ঘটনার সময় তিনি কানিশাইল বাজারে মাছ আনতে গিয়েছিলেন। এ সময় একজন পানিতে পড়ে যাওয়ার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে জজ মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
জজ মিয়ার হৃদ্‌রোগের সমস্যা ছিল বলে জানিয়েছেন তাঁর ছেলে বাদশা মিয়া। তিনি বলেন, এর আগেও তাঁর বাবা হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। তবে ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত না থাকায় কীভাবে এ ঘটনা ঘটেছে, তা জানেন না।
জজ মিয়ার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের নগর বিশেষ শাখার (সিটি এসবি) উপকমিশনার মো. আফজাল হোসেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার