ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা


জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি photo জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১০-২০২৬ বিকাল ৫:২৫

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পল্লী চিকিৎসক দলের সদস্যসচিব মোঃ আব্দুল কুদ্দুস (৩৫) ও ইয়াছিন হাওলাদার (২৫) নামে দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আব্দুল কুদ্দুসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
আব্দুল কুদ্দুস মৃত আবুল হোসেন খন্দকারের ছেলে। তিনি উপজেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব ও ইয়াছিন হাওলাদার চরবলেশ্বর গ্রামের আব্দুল খলিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চন্ডিপুর বাজারে নিজেদের দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আব্দুল কুদ্দুস ও ইয়াছিন হাওলাদার। পথে চরবলেশ্বর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে দুজনই গুরুতর আহত হন। আহতদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থলে একটি দাও ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে আব্দুল কুদ্দুসের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত ইয়াছিন হাওলাদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় রুবেল নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহব্বত খান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার