স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
স্কাউটিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ স্কাউটসের খুলনা অঞ্চলে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে যশোরের অভয়নগর। এ অর্জনের স্বীকৃতিস্বরূপ উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস অভয়নগর উপজেলা শাখার নির্বাহী কমিটির সভায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে কমিটির সহসভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সহসভাপতি (স্কাউট শাখা) নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহসভাপতি (মাদরাসা শাখা) আড়পাড়া সৈয়েদিয়া দাখিল মাদরাসার সুপার এম মনিরুজ্জামান, সহসভাপতি (কাব শাখা) মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, কমিশনার রাজু আহমেদ ও কোষাধ্যক্ষ মাহাবুব হোসেন হাজরাসহ কমিটির অন্যান্য সদস্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের লিডার ট্রেনার (প্রতিনিধি) এস এম ফারুক আহমেদ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত