ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার


সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১০-২০২৬ বিকাল ৫:৫৪

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের চটানপাড়া গ্রামের মগার মার্কেট এলাকার একটি ধানক্ষেতের পাশ থেকে বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকালে দুলাল হোসেন দুলু মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি পাশ্ববর্তী বড়চওনা ইউনিয়নের ‘রফিকরাজু ক্যাডেট একাডেমি’ বড়চওনা শাখার নিরাপত্তাকর্মী (দারোয়ান) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ধানক্ষেতের পাশে রাস্তার ধারে দুলু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। উদ্ধারস্থলটি তাঁর তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশেই অবস্থিত হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও সন্দেহের সৃষ্টি হয়েছে।

নিহতের ছেলে মো. আজহার মিয়া জানান, তাঁর বাবা গত রাতে দোকানে চা পান শেষে বাড়ি ফিরে পুনরায় বাইরে বের হন। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ধানক্ষেতের পাশে বাবার নিথর দেহ পড়ে থাকতে দেখেন তিনি।

হত্যাকাণ্ডের অভিযোগ তুলে নিহতের প্রথম স্ত্রী আসমা বেগম বলেন, “প্রায় ১০ বছর আগে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। কয়েক বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হলেও ওই বাড়িতে তাঁর নিয়মিত যাতায়াত ছিল। শত চেষ্টা করেও আমরা তাঁকে সেখান থেকে ফেরাতে পারিনি। ওরাই আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।”

তবে অভিযোগ অস্বীকার করে নিহতের তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম দাবি করেন, তালাকের পর থেকে দুলু মিয়ার সঙ্গে তাঁর কোনো ধরনের যোগাযোগ ছিল না এবং এই মৃত্যুর বিষয়ে তিনি কিছুই জানেন না।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার