ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১০-২০২৬ বিকাল ৫:২৮

বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তররের মাদকবিরোধী অভিযানে হেরোইন, গাঁজা-চোলাই মদসহ আটক পাঁচ জনকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও প্রত্যেককে ১০০টাকা করে অর্থদন্ড করেন। দন্ডপ্রাপ্তরা হলো- আদমদীঘি উপজেলার নতুন বাজার এলাকার হজরত আলীর ছেলে শাকিল হাসান (২২), শাওইল বাজারের আব্দুল জলিলের ছেলে রাকিব হাসান (৩০), জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পশ্চিম রাণীনগর গ্রামের আজিজার রহমানের ছেলে সেলিম উদ্দীন (৩৮) একই উপজেলার ঘোলাগাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে কুদ্দুস আলী রিপন (২০) ও নওগাঁর বদলগাছী উপজেলার বলরামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে জুয়েল হোসেন (৩৮)। 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত পাঁচ মাদক কারবারিকে ১গ্রাম হেরোইন, ২০০গ্রা গাঁজা ও ৪লিটার চোলাই মদ-সহ আটক করে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম আটক পাঁচ জনের মধ্যে শাকিল হাসানকে চার মাস, রাকিব হাসান, সেলিম উদ্দীন, কুদ্দুস আলী রিপন ও জুয়েল হোসেনকে দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০০টাকা করে জরিমানার আদেশ দেন। ওই দিন সন্ধ্যায় দন্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার