অনেকে গা ভাসিয়ে খাল-নদী দখল করলেও এখন ছেড়ে দিতেই হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, যারা খাল দখল করেছে তারা প্রভাবশালী নয় বরং অন্যায়কারী, দুষ্কৃতিকারি। তাদেরকে এসব দখল ছেড়ে দিতেই হবে। কোন আমলে দখলের উৎসব চলেছে, তাই অনেকে গা ভাসিয়ে খাল নদী দখল করেছেন। এসব দখলদারিত্ব ছেড়ে দিতেই হবে।
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, যারা খাল দখল করেছে তারা প্রভাবশালী নয় বরং অন্যায়কারী, দুষ্কৃতিকারি। তাদেরকে এসব দখল ছেড়ে দিতেই হবে। কোন আমলে দখলের উৎসব চলেছে, তাই অনেকে গা ভাসিয়ে খাল নদী দখল করেছেন। এসব দখলদারিত্ব ছেড়ে দিতেই হবে।
কুমিল্লার লালমাই উপজেলায় ডাকাতিয়া নদীর শাখা খাল থেকে দেশব্যাপী সরকারের খাল খনন কর্মসূচির অংশ হিসেবে খনন কাজ উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। রোববার (১৬ মার্চ) দুপুরে ওই খালটির ৫৩০০ মিটার খনন কাজের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা-১০ লালমাই নাঙ্গলকোট আসনের সংসদ সদস্য মোবাশার আলম ভুইয়া, বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ স্থানীয় কৃষকেরা।
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু জানান, লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশাঁরি চর মাঠ থেকে ডাকাতিয়া নদী পর্যন্ত খালটি খননের জন্য বিএডিসি নির্ধারণ করেছে। এই খাল খননের ফলে ৪২ গ্রামের প্রায় ২৫০০ কৃষি পরিবার উপকৃত হবে। ২ হাজার হেক্টর কৃষি জমি জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবে।
উম্মে তাহমিনা মিতু আরও জানান, এই খালের জমিগুলো তিন ফসলি। কিন্তু সাম্প্রতিক বর্ষায় এসব জমি জলাবদ্ধতার শিকার হয়। এই খাল খননের ফলে এসব জমিতে আবারও তিন ফসল উৎপাদন পাওয়া যাবে।
স্থানীয় কৃষক অলিউল্লাহ বলেন, ‘এটা আমাদের জন্য উপকার। তিন ফসল করতে পানিও পাওয়া যাবে আবার বর্ষায় পানি নেমেও যাবে। তবে এটা যেন আবার ভরাট না হয়।’
স্থানীয়রা জানান, খালের আশপাশের বিস্তীর্ণ কৃষি জমি থেকে বর্ষার পানি নিষ্কাশনের একমাত্র উপায় এই খালটি। বর্তমানে এই খালটি ভরাট হয়ে সরু হয়ে গিয়েছে। যে কারণে বর্ষার পানি মাঠে জমে থাকে এবং এই খাল দিয়ে নিষ্কাশিত হয় না। জলাবদ্ধতার কারণে বর্ষা মৌসুমের বেশিরভাগ সময় ফসলের ক্ষয়ক্ষতি হয়। এই খালটি পুনরায় খনন করা হলে স্থানীয় কৃষকেরা তাদের ফসল বাঁচাতে পারবে। এ ছাড়া শুকনো মৌসুমে এই খালের পানি হয়ে উঠবে এই অঞ্চলের কৃষির পানির অভাব পূরণের অন্যতম মাধ্যম।
উল্লেখ্য, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে খনন করা অনেক খাল এখন ভরাট অবস্থায় রয়েছে। এসব খাল পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দীর্ঘ হবে : স্থানীয় সরকার মন্ত্রী
সাতক্ষীরায় গ্রাম পুলিশের অভিনব কায়দায় প্রবাসীর টাকা আত্মসাৎতের অভিযোগ
রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন
কাশিমপুর কারাগারে স্ত্রীর সাথে দেখা করতে এসে ইয়াবাসহ আটক ১
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোনের বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন
ভবদহ অধ্যুষিত মুক্তেশ্বরী নদীর বেড়িবাঁধ ধ্বসে গিয়ে নতুন করে ৫ গ্রাম প্লাবিত
লাকসামে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবশে
চরফ্যাশন-মনপুরাকে পরিবেশবান্ধব পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : নুরুল ইসলাম নয়ন
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা সহ্য করা হবে না: মাওলানা আমিনুল ইসলাম
পাসওয়ার্ড জটিলতায় বন্দি কুড়িগ্রাম হাসপাতালের স্বাস্থ্য সেবা: কোটি কোটি টাকার সরঞ্জাম অচল, দুর্ভোগে রোগীরা
নাগেশ্বরী খাদ্যগুদামে বন্দি বানভাসীদের চাল, ফেরত গেছে টিসিবির চালও
পটিয়ায় ক্লার্ক নেতা তোহা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আল্টিমেটাম, মানববন্ধন