ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬

বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় নদীর চরে জনগনের অর্থে নির্মান হচ্ছে দৃষ্টি-নন্দন ঈদগাহ


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১৬-৩-২০২৬ বিকাল ৫:২৯

বাগেরহাট জেলা শহরের নাগেরবাজার এলাকার পৌরপার্কের পাশেই ভৈরব নদের চরভরাটি জমিতে নির্মান করা করা হচ্ছে দৃষ্টি-নন্দন ঈদগাহ।  জেলা শহরে সুন্দর পরিবেশে কোন ঈদগাহ না থাকায় শুধু ঈদের নামাজা আদায়ের জন্য এলাকাবাসী সার্বিক সহযোগিতায় নদীর পাড়েই চরভরাটি খাস জমিতে জেলা প্রশাসনে অনুমতি নিয়েই ঈদগাহটি নির্মান করা হচ্ছে। এবারের ঈদুল ফিতরের নামাজ আদায়ের মধ্য দিয়ে খোলা আকাশের নীচে নদী পাড়ের এ ঈদগাহটির শুভ উদ্বোধন হবে বলে আশা করছেন এলাকাবাসী। ইতোমধ্যে প্রায় ১ একর জমিতে বালু ভরাট করে নদী পাড়ের এ ঈদগাহ টি দৃশ্যমান করা হয়েছে। সোমবার সরেজমিনে নাগেরবাজার এলাকায় নব-নির্মিত ঈদগাহটির খোজ-খবর নিতে গেলে দেখা যায় বাগেরহাট পৌরসভার শহর রক্ষাবাধের বাইরে  নদীর পাড়ের এক পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র ও অপর পাশে পৌরপার্ক। এরই মাঝখানে নির্মিত হচ্ছে দৃষ্টি-নন্দন ঈদগাহ। স্থানীয় আবেদ আলী ও বেল্লাল হোসেন বলেন,  উৎসব মুখর পরিবেশে শুধু ঈদের নামাজ আদায়ের জন্য নদীর পাড়ের এ ঈদগাহ টি পরিপুর্নভাবে করতে পারলে শহরবাসী স্বস্তিতে রোজার ঈদ ও কোরবানীর ঈদে খোলামেলাভাবে নামাজ আদায় করতে পারবে। এ ঈদগাহটি নির্মানের প্রধান উদ্যোগ গ্রহনকারী বিশিষ্ট সমাজ সেবক মোঃ নজরুল ইসলাম বলেন, নদীর চরভরাটি এ জমি অসাধুরা অবৈধ দখল করে নেয়ার আগেই  সকলের সাথে পরামর্শ নিয়ে এখানে ঈদগাহ নির্মানের উদ্যোগ গ্রহন করি। সে অনুযায়ী সমাজের বিশিষ্টজনদের নিকট থেকে সহযোগিতা নিয়ে দ্রুত সময়ের মধ্যে বালু ভরাট করে  একটি কাঠামো দাড় করানো হয়। ঈদগাহের সুন্দর মিম্বারসহ চারিদিকের দেওয়াল নির্মানের কাজ সময়ের ব্যাপার। এর মধ্যেই এলাকাবাসী সার্বিক সহযোগিতা ও আশ্বাসে এবারের পবিত্র রোজার ঈদের নামাজ এখানে আদায় করা হবে। আর কোরবানী ঈদ নাগাদ এ ঈদগাহটি প্রাথমিকভাবে পরিপূর্ন করা হবে। বাগেরহাট সদরের বেশরগাতি এলাকার আব্দুল লতিফ মাষ্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান  মোঃ ফরিদুল ইসলাম এ ঈদগাহটি নির্মানের জন্য ইতোমধ্যে অনেক সহযোগিতা করেছেন। নজরুল ইসলাম আরো বলেন  পাশেই মুক্তিযোদ্ধা কবরস্থান। এ ছাড়াও আরো একটি কবরস্থান  হলে  মৃত ব্যাক্তিদের জানাজার নামাজ ও এই ঈদগাহের ময়দানে  করা যাবে।

 

এমএসএম / এমএসএম

জাতীয়তাবাদী দল বিএনপি যা বলে তা করে দেখায়- আলাউদ্দিন সরকার

ভূরুঙ্গামারীতে অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা বিতরণ

পিতার পথেই দেশ গড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

শ্রীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার,বীজ ও এয়ারফ্লো মেশিন বিতরণ

রৌমারীতে ভিজিএফের চাল বিতরন

অনেকে গা ভাসিয়ে খাল-নদী দখল করলেও এখন ছেড়ে দিতেই হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী

কোটালীপাড়ায় ৫ কিমি খাল খননের উদ্বোধন

সলঙ্গায় মাহাসড়কের পাশে তেল চোরসহ মাদকের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট অভিযান

বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় নদীর চরে জনগনের অর্থে নির্মান হচ্ছে দৃষ্টি-নন্দন ঈদগাহ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনার হাট স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে অতিরিক্ত ট্রেন চেয়ে রেলমন্ত্রীর কাছে এমপি ড. আতিক মুজাহিদের আবেদন

আমরা উন্নতি করব কিন্তু প্রকৃতি ধ্বংস করে নয়ঃ সাকি

দামুড়হুদার শিবনগরে গাছ চুরির মামলায় চার জন আসামিকে জেলা করাগারে প্রেরণ