পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনার হাট স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনার হাট স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময়ে স্থলবন্দরটির সকল আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। সোনার হাট স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মার্চ ২০২৬ থেকে ২৭ মার্চ ২০২৬ পর্যন্ত মোট ১০ দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
এ বিষয়ে সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্ট সকলের সুবিধার কথা বিবেচনা করে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত ছুটি শেষে আগামী ২৮ মার্চ ২০২৬, শনিবার থেকে পুনরায় সোনার হাট স্থলবন্দরের সকল আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারকদের এ সময়সূচি অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied