ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

গৌরনদী উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির বিশেষ সভা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৩-২০২৬ রাত ১০:৩৯

সোমবার দুপুর ১:০০ টায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির বিশেষ সভা  অনুষ্ঠিত হয়। সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, আমাদের সমাজে মূল্যবোধের অবক্ষয় হয়েছে বিশেষ করে তরুণ প্রজন্মের। সরকারের নবীন কর্মকর্তাদের বিনয়ের সাথে কাজ করতে হবে উল্লেখ করে তিনি  বলেন কর্মকর্তাদের পেশাদারিত্ব আরও বাড়াতে হবে যেন জনগণ সরকারি দপ্তর থেকে প্রকৃত সেবা পায়। 

তথ্যমন্ত্রী বলেন, সরকারি কাজে গতি আনতে পুলিশ বিভাগ ও প্রশাসনের মধ্যে কাজের সমন্বয় করতে হবে।  প্রশাসনের কর্মকর্তাদের দলমত নির্বিশেষে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এসময় তিনি অন্যায়কারীদের কোনভাবে প্রশ্রয় দেওয়া হবে না বলে মন্তব্য  করেন। 

গৌরনদী উপজেলায়  মাদকের বর্তমান পরিস্থিতি তুলে  ধরে আইন- শৃঙ্খলা কমিটির সদস্যদের উদ্দেশে মন্ত্রী বলেন,  আজ থেকে গৌরনদীতে  মাদক চক্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। মাদকের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থানের নির্দেশনা প্রদান করে তিনি মাদক ব্যবসায়ী ও এর সেবকদের তথ্য সংগ্রহের আহ্বান জানান। এছাড়া মন্ত্রী প্রতিটি ইউনিয়নে দ্রুত মাদক বিরোধী কমিটি গঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ক্যাম্পেইন পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন। 

তিনি আরও বলেন, বরিশাল অঞ্চলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ভবিষ্যতে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ককে ৪ লেনে উন্নিত করার প্রস্তাব করা হবে একনেকে। এছাড়া সড়ক দুর্ঘটনার শিকার এমন ব্যক্তিদের চিকিৎসার জন্য এই অঞ্চলে একটি ট্রমা সেন্টার স্থাপন করার প্রস্তাব করা হবে।  

সভায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন ও পুলিশ সুপার এ. জেড. এম মোস্তাফিজুর রহমান। এসময়  উপজেলা পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ