ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সুবর্ণচরে শ্রমিক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ২৭-৯-২০২৪ বিকাল ৬:৪৭

বাংলাদেশ সিএনজি অটোরিকসা হালকাযান শ্রমিক ফেডারেশন সুবর্ণচর উপজেলা কমিটি গঠন করার উদ্যোগে পরিবহন শ্রমিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চরজব্বর থানার সামনে রাজ দরবার কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুবনেতা সানা উল্যাহ রাসেলের সঞ্চালনায় ও শ্রমিক নেতা বাহার উদ্দিন বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিএনজি অটোরিকসা হালকাযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক।

বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক নিজাম উদ্দিন ফারুক, নুর উদ্দিন শামীম, আব্দুল কাদের মুহুরী, যুবনেতা ইব্রাহিম খলিল, ছায়েদল হক মাসুদ, হাফেজ আলমগীর, মাওলানা হান্নান, আলমগীর হোসেন, আইয়ুব আলী, মো. মিলস, রাসেল, জামাল, জসিমসহ শ্রমিক ফেডারশনের উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, চালকরা অসহায়, দরিদ্র পরিবারের লোক। অনেক সময় রাস্তায় তাদের হয়রানির শিকার হতে হয়। আবার অনেক চালক আছে, যারা যাত্রীর সাথে দুর্ব্যাবহার করে। এটা কখনই কাম্য নয়। দেশের ক্রান্তিলগ্নে দেশকে স্বাধীন করতে অনেক চালক ভাই জীবন দিয়েছেন। আমাদের এ সংগঠনে কেউ চাঁদাবাজি করতে পারবে না। সড়কে চাঁদাবাজি করতে দেয়া যাবে না। নায্য ভাড়ার ওপর অতিরিক্ত ভাড়া নেয়া যাবে না। যাত্রী-চালক সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে এলে সুন্দর দেশ গঠন করা সম্ভব। 

এমএসএম / জামান

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা