ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক প্রতিমন্ত্রী ও অধ্যক্ষ-প্রধান শিক্ষকসহ আ.লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি photo দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২৪ দুপুর ১১:১৮

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং রাজশাহী-৫ আসনের সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ দারাসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চাঁদাদাবি ও বিস্ফোরক আইনে ৪০ জন নামীয় ছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ২০ জনকে। অভিযোগ আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নির্দেশ দিয়েছে আদালত। 

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদীঘি গ্রামের রাকিবুল ইসলাম বাদী হয়ে জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি দায়ের করেন। রাকিবুল ইসলাম ওই গ্রামের নাজিমুদ্দিন প্রামাণিকের ছেলে। এছাড়াও তিনি ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। 

সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ছাড়াও উল্লেখযোগ্য আসামিরা হলেন- দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মজিদ সরদার, জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, দাওকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, আওয়ামী লীগ নেতা হালিম শাহ, পুঠিয়ার বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বদি, পুঠিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমন, বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা রাজিবুল ইসলাম রাজিব, আব্দুল জলিল, ছাত্রলীগ নেতা মানিক ইসলাম প্রমুখ। 

বাদীর আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, ২০১১ সালের ২০ মার্চ সন্ধ্যা ৬টার দিকে পুঠিয়া উপজেলার শিবপুর হাটে রাজশাহী জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক ও সাবেক সাংসদ অ্যাড. নাদিম মোস্তফার উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির তৎকালীন মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সে সময় এজাহারনামীয়সহ অজ্ঞাত আসামিরা দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিয়ে বেধড়ক মারপিট শুরু করেন এবং বিস্ফোরণ ঘটান। একপর্যায়ে বাদী রাবার বুলেটে আঘাতপ্রাপ্ত হলে তাকে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়। বাদী ২৪ দিন কারাবাসের পর জামিনে বের হয়ে তার জব্দকৃত মোটরসাইকেল নিতে গেলে আসামিরা চাঁদা দাবি করেন। এ কারণে বাদী দীর্ঘদিন এলাকা ছেড়ে পলাতক ছিলেন। 

অ্যাড. আব্দুল্লাহ আল মামুন আরো বলেন, প্রাণভয়ে বাদী এতদিন মামলা করতে না পারলেও ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আদালতে উপস্থিত হয়ে আসামিদের বিরুদ্ধে ৪৪৭/৪৪৮/৩২৩/৩০৭/৩৮৬/৩৮৬/৫০৬(২) দণ্ডবিধিসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলী আইনের (সং ০২)-এর ৩, ৪, ৫ ধারায় মামলার আবেদন করলে আদালতের বিচারক বাদীর আবেদন গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে আদেশ দিয়েছেন। 

পিবিআই রাজশাহীর পুলিশ সুপার জুলফিকার আলী হায়দার বলেন, আদালত থেকে এ ধরনের কোনো মামলা তদন্তের জন্য এখনো আদেশ বা নির্দেশনা আসেনি।

T.A.S / জামান

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ