ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ফরাসি ওপেন

১০১তম ম্যাচ জিতলেন ক্লে কোর্টের রাজা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ১:২

বরিস বেকার থেকে রজার ফেদেরার তাবৎ কিংবদন্তি ক্লে কোর্টে নিজের আধিপত্য বিস্তার তো দূর, শিরোপা জিততেই নাকানি-চুবানি খেয়েছেন। টেনিস বিশ্বে কথিত আছে, ক্লে কোর্ট বড় নিষ্ঠুর, নির্মম। সে শুধুমাত্র একজনেরই কথা শোনে। তিনি বিরল, অনন্য, তিনি রাফায়েল নাদাল।

নিষ্ঠুর ‘ক্লে কোর্টে’র রাজা ফরাসি ওপেন জিতেছেন ১৩ বার। একটি গ্র্যান্ড স্ল্যামে কোন খেলোয়াড়ের এমন আধিপত্য, এমন কর্তৃত্ব টেনিস বিশ্ব আগে কখনও দেখেনি। গত বছরই টানা চতুর্থবার ফরাসি ওপেনে জেতার পাশাপাশি রোলাঁ গারোয় নিজের শততম ম্যাচও জিতে নিয়েছিলেন নাদাল।

এবার ১০১তম ম্যাচটিও জিতে ফেললেন রাফায়েল নাদাল। মঙ্গলবার এবারের ফ্রেঞ্চ ওপেনে নিজের প্রথম ম্যাচে সরাসরি সেটে উড়িয়ে দিলেন অ্যালেক্সেই পপিরিনকে। তৃতীয় সেট ২-৫ পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত সরাসরি সেটেই জয় ছিনিয়ে নেন রাফা। রোলাঁ গারোয় ক্যারিয়ারে এখনও পর্যন্ত অন্তত প্রথম রাউন্ড থেকে বিদায় নেননি তিনি। এবারও সেই রেকর্ড ধরে রাখলেন।

মঙ্গলবার নাদাল শুরু থেকেই ছন্দে ছিলেন। প্রথম দু’টি সেটই কিছুটা এক তরফাভাবে জিতে নেন রাফা; কিন্তু তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান অ্যালেক্সেই পপিরিন। নাদালের সার্ভিস ব্রেক করে ৫-২ এগিয়ে যান তিনি।

কিন্তু সেখান থেকে লড়াই করে তৃতীয় সেটেও জয় ছিনিয়ে নেন নাদাল। খেলার ফল ৬-২, ৬-৩, ৭-৬ (৭/৩)। দ্বিতীয় রাউন্ডে নাদাল মুখোমুখি হবেন ফ্রান্সের রিচার্ড গেসকের।

সাদিক পলাশ / জামান

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড