৭৫ বছর পর ব্র্যাডম্যানের পাশে বসলেন কামিন্দু
রেকর্ড গড়ার যেন নেশায় পেয়ে বসেছে কামিন্দু মেন্ডিসকে। একদিন আগে টানা ৮ টেস্টে ফিফটি প্লাস ইনিংসে খেলার রেকর্ড গড়ার পর এবার ডন ব্র্যাডম্যানের রেকর্ড ছুঁয়েছেন এই লংকান ব্যাটার। তাতে ৭৫ বছর আগের এক রেকর্ড দেখল টেস্ট ক্রিকেট।
নিউজিল্যান্ডের বিপক্ষে গলে ১৮২ রানের অপরাজিত ইনিংস খেলে এই রেকর্ড গড়েছেন কামিন্দু। কামিন্দু এখন টেস্টে দ্রুততম ১ হাজার রানের মালিক।
ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটার ডন ব্র্যাডম্যান ১৯২৮ সালে টেস্ট অভিষেক হওয়ার পর ১৯৩০ সালে ১৩ ইনিংসে ১ হাজার রান করেছিলেন। কামিন্দুও অভিষেকের দুই বছরের মাথায় সমান ইনিংসে করলেন দ্রুততম ১ হাজার রান। ১৯৪৯ সালের পর এই কীর্তি গড়তে দেখল টেস্ট ক্রিকেট।
অভিষেকের পর দ্রুততম এক হাজার রানের তালিকায় ব্র্যাডম্যান ও কামিন্দুর ওপরে আছেন শুধু দুজন—ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ এবং ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস। দুজনেরই লেগেছিল সমান ১২ ইনিংস। তার মধ্যে উইকস অভিষেকের এক বছরের মাথায় ১৯৪৯ সালে ব্র্যাডম্যানকে ছাড়িয়ে এই কীর্তি গড়েন। অবশ্য অভিষেকের এক বছরের মধ্যে রেকর্ডটি ১৯২৫ সালেই করে ফেলেছিলেন সাটক্লিফ।
কামিন্দুর রেকর্ড গড়া ইনিংসে ৫ উইকেটে ৬০২ রান তুলে ইনিংস ঘোষণা করে শ্রীলংকা। জবাবে মাত্র ৮৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংস শেষে কিউইরা এগিয়ে ৫১৪ রানে।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি