ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-১-২০২৬ দুপুর ১২:০

ভিন্ন ভিন্ন মেজর টুর্নামেন্টে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা অধরা রয়েছে ইগার শিয়াটেকের। এবার সেই স্বপ্ন পূরণে টুর্নামেন্টে অংশ নেন পোল্যান্ডের এই টেনিস তারকা। কিন্তু রিবাকিনার কাছে হেরে ধূলিস্বাৎ হয়েছে তার সেই স্বপ্ন।
সেরা আটের লড়াইয়ে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা শিয়াটেক এলেনা রিবাকিনার কাছে ৭-৫, ৬-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছেন।
বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন শিয়াটেক চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের মাধ্যমে ওপেন যুগে ষষ্ঠ নারী হওয়ার স্বপ্ন নিয়ে মেলবোর্নে নেমেছিলেন। গত বছর ঘাসের কোর্টে শিরোপা জয়ের পর অস্ট্রেলিয়ান ওপেনকে তিনি দেখছিলেন স্বপ্ন পূরণের মঞ্চ হিসেবে। তবে টুর্নামেন্ট শুরুর আগে অর্জনটির গুরুত্ব স্বীকার করলেও বাইরের চাপ এড়িয়ে চলার কথা জানিয়েছিলেন ২৪ বছর বয়সী এই টেনিসার।
মেলবোর্ন পার্কের দ্রুতগতির কোর্টে আক্রমণাত্মক প্রতিপক্ষের বিপক্ষে শিয়াটেকের সমস্যাটা এদিনও স্পষ্ট ছিল। সার্ভে ধারাবাহিকতা না থাকায় সুযোগ কাজে লাগান ২০২২ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন রিবাকিনা।
প্রথম সেটে দুজনেরই একাধিকবার সার্ভ ভাঙলেও শেষদিকে নিয়ন্ত্রণ নেন রিবাকিনা। গুরুত্বপূর্ণ ১২তম গেমে ০-৩০ থেকে ফিরে এসে সেট জেতেন তিনি। দ্বিতীয় সেটে আরও আগ্রাসী হয়ে ওঠেন কাজাখস্তানের তারকা।
২০২৩ সালে অস্ট্রেলিয়ান ওপেনে রানার্সআপ ছিলেন ২৬ বছর বয়সী রিবাকিনা। এবার সেমিফাইনালে নিশ্চিতভাবেই মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের কোনো এক খেলোয়াড়ের। শেষ কোয়ার্টার ফাইনালে জেসিকা পেগুলা ও আমান্ডা আনিসিমোভার লড়াইয়ের বিজয়ীর বিপক্ষে খেলবেন তিনি।

 

Aminur / Aminur

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত

নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড

ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫

স্পিন বিষে নীল বাংলাদেশ

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই

এ কেমন ছেলেখেলা!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র