ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

অস্ট্রেলিয়ান ওপেন

নাক দিয়ে রক্ত ঝরার পর মেদভেদেভকে উড়িয়ে দিলেন টিয়েন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-১-২০২৬ দুপুর ৪:৪৫

গত বছর মেলবোর্ন পার্কে দ্বিতীয় রাউন্ডের মহাকাব্যিক লড়াইয়ে দানিল মেদভেদেভকে হারিয়েছিলেন লার্নার টিয়েন। এই আমেরিকান কিশোর এবার রাশিয়ান তারকাকে উড়িয়ে দিলেন। আজ (রোববার) অস্ট্রেলিয়ান ওপেনে ৬-৪, ৬-০, ৬-৩ গেমে জিতে ক্যারিয়ারে প্রথমবার গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনালে তিনি। গত বছর প্রায় পাঁচ ঘণ্টার লড়াইয়ে পাঁচ সেটের খেলায় জিতেছিলেন টিয়েন। আর এবার ২০ বছর বয়সীর জিততে লেগেছে মাত্র ১ ঘণ্টা ৪২ মিনিট।
হঠাৎ করে টিয়েনের নাক থেকে রক্ত পড়ার কারণে ১০ মিনিট বন্ধ ছিল খেলা। টিস্যু দিয়ে রক্ত বন্ধ করে যখন ফিরলেন তিনি, তখন আর মেদভেদেভকে পাত্তা দিলেন না। নভেম্বরে মেৎজে প্রথম ক্যারিয়ার টাইটেল জেতা টিয়েন তিনবারের ফাইনালিস্টকে হারিয়ে বললেন, ‘চমৎকার অনুভূতি হচ্ছে। আমি বলতে চাচ্ছি, এটা করতে পারা বিশেষ; বিশেষত এখানে।’

 

এমএসএম / এমএসএম

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার