ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে চোরাইকৃত আড়াই টন ফেব্রিকস উদ্ধার, গ্রেফতার ১


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৮-৯-২০২৪ দুপুর ১:৩৯

গাজীপুরের কোনাবাড়ীতে লিডা এবং লিজ ফ্যাশন হতে চোরাইকৃত ২ হাজার ৬৫৪ কেজি ফেব্রিকস উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৌহিদুল ইসলাম নামে (৪২) একজনকে গ্রেফতার করা হয়েছে।  শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে মহানগরীর কোনাবাড়ী থানার হরিণাচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তৌহিদুল ইসলাম হরিণাচালা এলাকার আব্দুর রশিদের ছেলে। 

পুলিশ জানায়, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে লিডা এবং লিজ ফ্যাশন নামক ফ্যাক্টরি থেকে ২ হাজার ৬৫৪ কেজি ফেব্রিকস তৌহিদুল ইসলাম ও অপুসহ পাঁচ থেকে ছয়জনের সহযোগিতায় এনে কোনাবাড়ী থানার তৃহা এন্টারপ্রাইজ নামক গোডাউনের মালিকের কাছে বিক্রি করে। পরে গাজী সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। এরপরই তথ্যপ্রযুক্তি ও ম্যানুয়েল ইন্টিলিজেন্সের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ্জামান জানান, এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

এমএসএম / জামান

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস