টি২০ দলে সাকিবের জায়গায় মিরাজ
টি২০ দলের ক্রিকেটাররা কানপুরে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। সে হিসেবে আজ তিন ম্যাচ সিরিজের দল ঘোষণা করা হতে পারে। দলে ফিরছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসান টি২০ থেকে অবসর নেওয়ায় মিরাজ তিন সংস্করণেই অলরাউন্ডার কোটায় খেলবেন।
বিসিবির একটি সূত্রে জানা গেছে, ১৫ জনের দলে ফিরছেন টপঅর্ডার ব্যাটার পারভেজ হোসেন ইমন। সৌম্য সরকারের জায়গায় নেওয়া হয়েছে তাঁকে। বাঁহাতি স্পিনার নেওয়া হয়েছে রকিবুল হাসানকে।
বাকিরা হলেন– নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রথম টি২০ ম্যাচ খেলবে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ৬ অক্টোবর। ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে হবে বাকি ম্যাচ দুটি।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি