নাগরপুরে শহীদ শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
শহীদ ক্যাডেট একাডেমী নাগরপুর শাখার উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে স্কুলটির ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে শহীদ ক্যাডেট একাডেমি নাগরপুর শাখার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুল্লাহ মিঞা শাহীনের সভাপতিত্বে ও পরিচালক (প্রাথমিক) মো. সেতাব আলী মিঞার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহীদ একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. শহীদুল আলম শহীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান এবং শহীদ একাডেমির চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব মো. আব্দুল বারিক খান।
অনুষ্ঠানে শহীদ একাডেমি নাগরপুর শাখার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ, গিফট মানি ও ক্রেস্ট প্রদান করা হয়।
এমএসএম / জামান
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ
সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার
বড়লেখায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, অপরিচ্ছন্ন টয়লেট ও কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ
বারহাট্টায় প্রশাসনের গাফিলতিতে নতুন কুঁড়ির ব্যাডমিন্টন কর্মসূচি পণ্ড
তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে ঝিলিম ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন
বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার
ধুনট প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন
নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা,নজরদারিতে ড্রোন
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে সমন্বিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা কর্মসূচি
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, অপরিচ্ছন্ন টয়লেট ও কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ