ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শ্যামনগরে খাদ্যে চেতনানাশক মিশিয়ে মালামাল লুট


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ২৮-৯-২০২৪ দুপুর ৩:১৩

সাতক্ষীরার শ্যামনগরে রাতের খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে সবাইকে অচেতন করে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের চণ্ডিপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক হারুন অর রশিদের বাড়িতে দুর্বৃত্তরা এ কাণ্ড ঘটায়।

হারুন অর রশিদ জানান, রাতের খাবারের কিছুক্ষণ পর সবাই অসুস্থ বোধ করে। একপর্যায়ে সবাই অচেতন হয়ে পড়ে। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরের আলমারিতে রক্ষিত সাড়ে ৬ লাখ টাকা, একটি সোনার চেইন ও একটি আংটিসহ অনান্য মালামাল লুট করে নিয়ে যায়। পরদিন সকালে পড়শিরা টের পেয়ে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিতপূর্বক গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে। 

এমএসএম / জামান

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার

বড়লেখায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, অপরিচ্ছন্ন টয়লেট ও কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ

বারহাট্টায় প্রশাসনের গাফিলতিতে নতুন কুঁড়ির ব্যাডমিন্টন কর্মসূচি পণ্ড

তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে ঝিলিম ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন

বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার

ধুনট প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা,নজরদারিতে ড্রোন

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে সমন্বিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা কর্মসূচি

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, অপরিচ্ছন্ন টয়লেট ও কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ

খুলনায় ২০ দিনে ৯ হত্যা: যৌথ বাহিনীর অভিযানের সিদ্ধান্ত