৪৮ বিঘা খাস পুকুর এবং জমির মৌখিক লিজ দেন ইউপি তহসিলদার
গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়নের দেওনালা গ্রামের ৪৮ বিঘা খাস জমির মৌখিক বন্দোবস্ত করে দেন ইউনিয়ন তহসিলদার সানাউল ইসলাম। ফলে বছরের পর বছর কোনো লিজ না নিয়েই তহসিলদারকে ম্যানেজ করে ব্যবহার করছে মাজেম মণ্ডল গং, জয়নাল আবেদিন গং ও ছলিমউদ্দিন গং। সে কারণে প্রতি বছর রাজস্ব হারাচ্ছে সরকার।
দুই বছর আগে দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রাকাশিত হলে সহকারী কমিশনার (ভূমি) খাস পুকুর এবং জমি দখলমুক্ত করে উপজেলা মৎস্য অফিস থেকে ৭টি পুকুরে মাছ ছাড়া হয়। মাছ ছাড়া হলেও গ্রামবাসী ওই পুকুরগুলোতে নামতে পারে না। কারণ দখলবাজরা তহসিলদারের সাথে সখ্যতা করে উৎকোচের বিনিময়ে সকল ধরনের সুবিধা দিয়ে থাকেন বলে জানায় স্থানীয় এলাকাবাসী।
তারা আরো বলেন, এই তহসিলদার দীর্ঘ বছর ধরে একই কাজ করছেন ফলে রাজস্ব হারাচ্ছে সরকার। এক তহসিলদার চলে গেলে অন্য একজন আসে। তার সাথেও একই ভাবে সখ্যতা করে থাকেন। ফলে কোনো ব্যবস্থা নেয় না প্রশাসন। গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর দখলদাররা উক্ত পুকুরগুলোতে শ্যালোমেশিন লাগিয়ে পানি সেচে মাছ ধরে। এ সময় স্থানীয়রা তহসিলদারকে ফোন করলে তিনি বলেন, আমি কী করব? আমার কিছু করার নেই। তখন তারা সাংবাদিকের কাছে ফোন করেন। এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা ২৪ তারিখ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাছ মারার প্রমাণ পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে জানান। উপজেলা নির্বাহী অফিসার কোনো ব্যবস্থা না নেয়ায় জেলা প্রশাসককে মোবাইলে জানানো হয়। তার নির্দেশে মাছ মারা বন্ধ হয় এবং দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন।
ঘটনার পর পাঁচ দিন অতিবাহিত হলেও এ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি উপজেলা প্রশাসন। ফলে দখলদারদের দৌরাত্ম্য বেড়েই চলছে। দ্রুত ৪৮ বিঘা খাসজমি দখলমুক্ত করার অনুরোধ স্থানীয় এলাকাবাসীর।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ইউপি তহসিলদার সানাউল ইসলাম বলেন, আমাকে ঊর্ধ্বতনরা অভিযোগ দিতে নির্দেশনা দিলেই অভিযোগ দায়ের হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া বলেন, তাদের বিরুদ্ধে জিডি করার জন্য বলেছিলাম। তাদের বিরুদ্ধে এখনো কেন অভিযোগ দায়ের হয়নি- জানতে চাইলে তখন তিনি দায়সারাভাবে বলেন, বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসারকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে।
এমএসএম / জামান
অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা