খুলনায় ২০ দিনে ৯ হত্যা: যৌথ বাহিনীর অভিযানের সিদ্ধান্ত
খুলনায় একের পর এক হত্যাকান্ড, হামলা এবং চাঁদাবাজির ঘটনা ঘটেই চলেছে। সম্প্রতি একাধিক হত্যাকান্ড, ব্যবসায়িদের কাছে চাঁদা দাবির ঘটনা ঘিরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদাণ করেছে ভুক্তভোগীরা। এমনকি আতংকে স্মারকলিপি প্রদাণের ছবি ও নাম প্রকাশও করেননি সাধারন ওষুধ ব্যবসায়িরা। এমন অবস্থায় খুলনায় অপরাধ দমনে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পাশাপাশি নগরী ও জেলার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোষ্ট কার্যক্রম, টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে খুলনা সার্কিট হাউজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এক জরুরি বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত বিভিন্ন ইউনিটের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার সাজ্জাদুর রহমান, এসআরবি-৬, জেলা পুলিশ, নৌপুলিশ, আর্মড পুলিশ, কোস্টগার্ড ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, অপরাধীদের গ্রেফতার করতে সাড়াশি অভিযান শুরু হয়েছে। একই সাথে খুলনার বিভিন্ন মহাসড়ক ও প্রধান সড়কে তল্লাশি চৌকি স্থাপন, ঝুকিপূর্ণ স্থানে দায়িত্বরত বাহিনীর একাধিক ইউনিটের প্রয়োজনে ২০০ আনসার সদস্য কাজ করবে। এছাড়া নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। খুলনা নগরীর বিভিন্ন এলাকা, উপজেলা ও অপরাধ প্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে। এই সকল এলাকায় নিরাপত্তা জোড়দার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং বৃহস্পতিবার রাত থেকেই অভিযান শুরু হয়েছে।
কেএমপি ও জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ দিনে ৯টি হত্যাকাণ্ডের মধ্যে ৫টি ঘটেছে খুলনা নগরীতে, ৪টি জেলার রূপসা ও ডুমুরিয়া উপজেলায় এবং চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত নগরে মোট ৩৯টি ও জেলায় মোট ৪০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
অন্যদিকে, খুলনার বিভিন্ন এলাকার ফার্মেসী ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি ও খুলনাস্থ সাধারণ কেমিস্টবৃন্দ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) খুলনা জেলা প্রশাসক ও কেএমপিতে এই স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু নিরাপত্তাজনিত কারনে স্মারকলিপি প্রদানের ছবি তোলেননি ব্যবসায়ীরা এবং স্মারকলিপিতে ব্যবসায়ীদের নাম উল্লেখ করেননি সংশ্লিষ্টরা। এর আগে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) নগরীর সাতরাস্তায় বিএমএ ভবনের সামনে
মানববন্ধন করেন খুলনার বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্যকর্মীরা।জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে তাদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত ওই মানববন্ধনে ড্যাব খুমেক শাখার সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. সালেহ পলাশ বলেন, বিশ্বের অন্য কোনো দেশে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা হয় না। অথচ খুলনায় একের পর এক ঘটনা ঘটছে। এ পর্যন্ত ১১ জন চিকিৎসক মোটা অঙ্কের চাঁদার ভয়ে খুলনায় আসতে পারছেন না। তারা দেশে ও দেশের বাইরে পালিয়ে বেড়াচ্ছেন। মান-সম্মানের ভয়ে অনেকে আপস করছেন, টাকা দিচ্ছেন, কিন্তু প্রশাসনকে জানাচ্ছেন। সাত দিনের মধ্যে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে এবং অবস্থার উন্নতি না হলে স্মারকলিপি প্রদানসহ পূর্ণ কর্মবিরতিতে যাওয়া হবে। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।
গত শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সরেজমিনে খুলনার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নগরীর রুপসা ট্রাফিক মোড় ও শান্তিধামের ওষুধের দোকানে, মার্কেট এলাকায় পুলিশের উপস্থিতি রাখা হয়েছে। নিরাপত্তাহীনতার বিষয়ে কেউ অবগত করলে সেখানে পুলিশের টহল দেয়া হচ্ছে। শহরে প্রবেশ ও শহর থেকে উপজেলায় যাওয়া আসার লিংক সড়কে নজরদারি ও টহল দেয়া হচ্ছে।
কেএমপির উপ পুলিশ কমিশনার রেজাউর রহমান জানান, অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। নগরীর প্রবেশদ্বারে চেকপোস্ট বৃদ্ধি, পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। খুব শিগগিরই অপরাধীরা ধরা পড়বে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আমরা আশাবাদী।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার
ধুনট প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন
নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা,নজরদারিতে ড্রোন
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে সমন্বিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা কর্মসূচি
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, অপরিচ্ছন্ন টয়লেট ও কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ
খুলনায় ২০ দিনে ৯ হত্যা: যৌথ বাহিনীর অভিযানের সিদ্ধান্ত
পটুয়াখালীতে প্রথমবারের মতো ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ
নাতিকে মারধরের প্রতিবাদ করায় দাদিকে পেটালেন, শিশুটিকে কোপালেন রামদা দিয়ে
পটুয়াখালীতে প্রথমবারের মতো খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত
মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা
পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে